• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২১:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা

৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:৫২:৫০

বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

Ad

৮ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এ হামলা চালানো হয়।

Ad
Ad

টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে তাঁর শ্বশুর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাড়ির বাইরে বোমা নিক্ষেপ করে দ্রুত মারিয়া মোড়ের দিকে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়, ঘুম ভেঙে যায় আশপাশের বাড়ির লোকজনেরও।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মূল ফটকের পাশে একটি পরিত্যক্ত কৌটা উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রাত কাটান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us