• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাতে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ হয়ে এক শিশু নিহত, আহত ৩

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৫৯

রাতে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ হয়ে এক শিশু নিহত, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত সাত বছরের শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা ও তাঁর আরও দুই শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

বিএনপি নেতাকর্মীরা জানান, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে তিনি পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তাঁর দুই কন্যা।

স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাঁদের অবস্থায় আশঙ্কাজনক। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁর বাড়িতে। এ ঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হয় আরও তিনজন।    

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us