• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪২:৫৮ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

আলোচিত তাহরিমা মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেফতার

২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১২:৪০

আলোচিত তাহরিমা মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ ডিসেম্বর বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, গ্রেফতার ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাসে বিপুল অর্থ দাবি করা হয়।

গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভ করার কারণে তিনি আলোচনায় আসেন।

এছাড়া অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি কাজে লাগিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১






Follow Us