সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবা, ৬.৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
৪ মার্চ বুধবার রাত আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতের নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।


আটক ব্যক্তি হলেন মাফিয়া বেগম (৫৫), স্বামী ইসলাম মিয়া, সাং- হেদায়েরপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে তিনি অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available