সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
৬ মার্চ শুক্রবার রাত ১১টা থেকে ৭ মার্চ শনিবার সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন আব্দুল আজিজ (৫০), মো. হাসান (২৫), সুমন পাটোয়ারী (২৩), আব্দুল করিম (৪০), নির্জয় হাসান আজমী (২০), ফয়েজ মেম্বার (৫৮), আল আমিন (৩২), মাহবুব খাঁন (৪০) ও সোহেল রানা (২৮)।


এ সময় তাদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available