সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ মার্চ বুধবার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতাররা হলেন- মো. মাসুদ (৩৭), মো. আলী আকবর (৫৫), রত্না আক্তার হেনা (৪০), মো. আরিফ (৩৫), মো. রাজিব (৩২), শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মো. আলী (২৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. সাজ্জাদ (২২), মো. রুবেল (২৯), মো. সিদ্দিক (৩৫), মো. সজিব (২০), মো. মজনু (৪৩), আলামিন (২৭) ও আনিছ (৩২)সহ অন্যান্যরা।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একটি আভিযানিক দল দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদক কারবারের সাথে জড়িত ১৩ জন এবং চুরি, জুয়া ও অন্যান্য অপরাধের সাথে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
ওসি আব্দুল বারিক জানায়, মোট ১৯ জন আসামিকে আটক করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available