• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫০:২১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

২৩ জুলাই ২০২৩ দুপুর ১২:৪৭:২৫

সিলেটে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের রাতভর অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার করা হয়েছে। ২২ জুলাই শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আটক আসামিরা হলেন- জৈন্তাপুরের পশ্চিম জুলাই গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে বাহার উদ্দিন (৪৫) ও বশির উদ্দিন (৫০), একই গ্রামের বশির উদ্দিন এর ছেলে আবিদ (২০), বড়বন্দ (নয়ামাটি) গ্রামের মৃত আব্দুর রবের ছেলে শাহাব উদ্দিন (৪৮), ডাউকেরগুল বাখালছড়া গ্রামের মো. হাবিবুর রহমান এর ছেলে মো. ছামির উদ্দিন (২৫), মো. জামির আলীর ছেলে মো. সিফাত (২৮), আব্দুল মুছব্বির এর ছেলে সানুর (৩৫) ও সুতার গ্রামের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫



Follow Us