• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৮:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ভুয়া অতিরিক্ত আইজিপি ধরলো পুলিশ

১৪ আগস্ট ২০২৩ রাত ০৮:০৩:০৫

মেহেরপুরে ভুয়া অতিরিক্ত আইজিপি ধরলো পুলিশ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরে সেই ছবি ফেসবুক প্রোফাইলে দিয়ে প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের এক প্রতারককে আটক করেছে মুজিবগনগর থানা পুলিশ।

Ad

মাহফুজুর রহমান জয় মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ডাবলুর ছেলে।

Ad
Ad

১৩ রোববার দিবাগত রাতে মোনাখালী বাজারের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে জয়কে আটক করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, মাহফুজুর রহমান জয় নিজেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও প্রশাসনের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে মোবাইলের গ্যালারিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‌্যাংক ব্যাজ পরা বিভিন্ন ছবি পাওয়া গেছে। এছাড়া আসামী জয় তার ফেসবুক আইডির প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি দিয়ে রেখেছে। তার ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়

এ ঘটনায় মুজিবনগর থানার এসআই উত্তম কুমার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মুজিবনগর থানার মামলা নং-১১,তারিখ-১৪/০৮/২০২৩, দণ্ডবিধি ধারা- ১৭০/১৭১/৪২০/৫১১। সোমবার আসামী জয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us