• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৯ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে মহাসড়কে গুলিবিদ্ধ যুবক, খুলনা মেডিকেলে প্রেরণ

৮ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৭:৪৬

মোল্লাহাটে মহাসড়কে গুলিবিদ্ধ যুবক, খুলনা মেডিকেলে প্রেরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নুর ইসলাম (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। ৭ মার্চ শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কুলিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের ওপর পড়ে যান। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Ad
Ad

প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা মনে হলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা বিষয়টি ভিন্নভাবে দেখছেন। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে, মাথার নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখমের চিহ্ন রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে কোমরেও আঘাত লেগেছে।

Ad

ডা. ফরমান আরও জানান, আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩১:০৯



বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৬:৪৭




Follow Us