• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০১:৪৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ভারতীয় মদসহ ২ মাদক চোরাকারবারি আটক

২০ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:১৩:১৪

সিলেটে ভারতীয় মদসহ ২ মাদক চোরাকারবারি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মদের একটি চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিলেট নগরে প্রবেশকালে আম্বরখানা পয়েন্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকার ধাওয়া করে নগরের আম্বরখানা পয়েন্টে আটকিয়ে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চালিয়ে শাড়ি ও ওড়নায় মোড়ানো কয়েকটি কার্টুনে ৫৯৩ বোতল ভারতীয় রয়েল স্টেক ও ম্যাজিক মোমেন্ট মদের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা, হচ্ছে জব্দ করা মদের বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা।

ওসি মঈন উদ্দিন বলেন, মদের চালানটি সিলেটের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us