পাবনা প্রতিনিধি: পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের একটি দলের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
২১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটির সময় ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্যরা হলেন—ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available