ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১১) নামে এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, ৭ মে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রাজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি বোনের বাসায় বেড়াতে এসে হামলার শিকার হন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারের ভাই ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম। পরে শুনেছি, আমার ছোট বোনকে একটি কাজে বাইরে পাঠানো হয়েছিল। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available