• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৬:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

২১ মার্চ ২০২৪ সকাল ০৭:৩১:০৫

রাজধানীর মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)।

Ad

এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

২০ মার্চ বুধবার সন্ধ্যার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।

পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। হান্নানকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া হান্নান নামে একজনের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ মোড় এলাকার একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন ঢাকা মেডিকেলের বার্নে এসেছেন। তাদের ভর্তি নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের তিনজনের হাত-মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us