• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৩:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, ২ নারীসহ আটক ৯

২৬ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০৫:৫৬

উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, ২ নারীসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি করার সময় দুই নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৫ অক্টোবর শুক্রবার রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করা সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন- সিনথিয়া কবির (২৫), খান মোহাম্মদ ওয়ালিদ (২৭), কাজী জুবায়েল (২২), রাইয়ান কবির অয়ন (২১), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০) ও মো. নিহাদ (২৪)।

Ad
Ad

পুলিশ জানায়, একদল দুষ্কৃতকারী ছাত্র সমন্বয়কের পরিচয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত বেইজিং হোটেলে প্রবেশ করে। পুলিশের অনুমতি ছাড়াই তারা অবৈধভাবে হোটেলে তল্লাশি চালায়। এ সময় তারা হোটেলে অনৈতিক কাজ হয় বলে পাঁচ লাখ টাকা দাবি করেন। তারা হোটেলের রিসিপশনের ক্যাশ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদাবাজি করেন।

পুলিশ আরও জানায়, যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন চাঁদাবাজি করে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুষ্কৃতিকারীদের হাতেনাতে ধরে ফেলে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে নগদ চাঁদাবাজির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানা যায়।

আসামিদের উত্তরা পশ্চিম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে যৌথ বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us