• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৯:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫৫:৪৪

ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
“প্রতীকি ছবি”

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আব্দুর রশিদকে ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, এ কে এম আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।

তিনি বলেন, রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us