• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

৮ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৮:৩৮

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Ad

৭ এপ্রিল সোমবার রাতে উত্তরার বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যাচেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নিলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। ২০১৮ সালে অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ২০১৯ সালের নভেম্বর মাসে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us