• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:০৪:২৫ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে’

৫ মে ২০২৫ দুপুর ১২:৪৪:৫৫

‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে’

নিজস্ব প্রতিবেদক: আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।

৪ মে রোববার বিকেলে খিলক্ষেত তলনা রুহুল আমীন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

Ad
Ad

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশে যে কর্মযজ্ঞ শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা সফল হবো।  

Ad

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য-ঢাকা মহানগর উত্তর মো. জাহেদ পারভেজ চৌধুরী, দক্ষিণ খান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকসহ অনেকেই।

উল্লেখ্য, টুর্নামেন্টে দক্ষিণখান থানা বনাম খিলক্ষেত থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণখান থানা ৪-০ গোলে বিজয় অর্জন করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us