• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০২:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্ত

২১ জুলাই ২০২৫ দুপুর ০১:৪৮:৪৮

রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

Ad

২১ জুলাই সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

Ad
Ad


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।


ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us