• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩২:৩৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৩:২৭

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় স্বামী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

১ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের দেওয়ান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকলিমা নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে ও বর্তমানে রাজধানীর দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। 

নিহতের মেয়ে সাইরী বলেন, আমার মায়ের কাপড় বিক্রির শোরুম রয়েছে। আমরা দক্ষিণখানের দেওয়ানবাড়ী পাকারমাথা নুরুল আহাদ জামে মসজিদের পাশে মোহাম্মদ শাহিন চৌধুরীর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকি। রাতের দিকে আমার মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। 

তিনি আরও বলেন, প্রথমে মাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মা আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us