• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৪৯:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৮:০৫

ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: গত শনিবার রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় আলাউদ্দিন (১৯) নামের আরও একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ।

Ad

৬ অক্টোবর সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

Ad
Ad

গ্রেফতারের স্বীকারোক্তি ও প্রদত্ত তথ্যমতে, ছিনতাই কাজে ব্যবহৃত চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে একই ঘটনায় তাৎক্ষণিকভাবে অপর ছিনতাইকারী নজরুলকে একটি লুন্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us