• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২১:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাড্ডায় মেট্রো লাইনের কাজে তীব্র যানজটের আশঙ্কা

৩১ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৯:০৪

বাড্ডায় মেট্রো লাইনের কাজে তীব্র যানজটের আশঙ্কা
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়েছে। ফলে এ রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে।

Ad

এ রুটের জনসাধারণ ও যানবাহনচালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

Ad
Ad

২৯ অক্টোবর বুধবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‌‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান। পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালে বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানজট সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় এই রুটে চলাচলরত জনসাধারণ ও যানবাহনচালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বার্থে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। এছাড়া এতে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us