• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৩:৫৯

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ রাখা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় চালু করা হয়েছে।

Ad

সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

এর আগে ১৭ ডিসেম্বর বুধবার ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, একই দিন কর্মসূচির প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us