• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৪:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢামেক হাসপাতালের সামনে তরুণীর মরদেহ ফেলে ব্যক্তি উধাও

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০২:১৫

ঢামেক হাসপাতালের সামনে তরুণীর মরদেহ ফেলে ব্যক্তি উধাও

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক অচেতন তরুণীকে (২২) ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি।

Ad

২২ ডিসেম্বর সোমবার রাতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি সিএনজিতে করে ওই তরুণীকে জরুরি বিভাগের সামনে ফেলে পালিয়ে যান। পরে এক ট্রলিম্যান খবর দিলে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, নিহত নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে কোনো কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম-সিন টিমকে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





Follow Us