• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর গেন্ডারিয়া থেকে জবি সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৪:৩১

রাজধানীর গেন্ডারিয়া থেকে জবি সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জবি নাট্যকলা বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

Ad

১৮ জানুয়ারি রোববার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকাশ সরকারের মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আকাশের রুমমেট ইশতিয়াক জানান, ঘটনার সময় তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে পড়াশোনা করছিলেন। ওই সময় আকাশের এক বান্ধবী তাকে ফোন করে খোঁজ নিতে বলেন। এরপর তিনি আকাশের কক্ষের দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢোকেন। এ সময় তিনি আকাশকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us