• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:০৪ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪৮

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছেন সরকারি চাকরিজীবীরা।

৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে অগ্রসর হন।

Ad
Ad

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বারবার আশ্বাস দিয়েও গেজেট প্রকাশ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়াকে তারা অবিচার বলেও উল্লেখ করেন।

Ad

এ কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও বাস্তবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে।

এর আগে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পর একটি স্বাধীন পে-কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় এই সরকার পে-স্কেল বাস্তবায়নে যাচ্ছে না।

পে-কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটি আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, পে-কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করলে ব্যয় হতে পারে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। তবে বাস্তবে এ ধরনের সুপারিশ পর্যায়ক্রমেই বাস্তবায়িত হয়। অর্থের সংস্থান কীভাবে হবে, সেটিও সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us