• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩২:৪৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২০:৪১

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে এ পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে। সে কারণে সতর্কতার অংশ হিসেবে এখানে (প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়) ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। আমাদের সিনিয়র স্যাররাও ঘটনাস্থলে রয়েছেন।

Ad
Ad

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে নতুন করে হামলার কোনো আশঙ্কা বা নির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কিছু নয়। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি সেটা এদিকে ছড়িয়ে পড়ে—এই আশঙ্কা থেকেই আমরা অবস্থান নিয়েছি।’

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭






Follow Us