• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:৫৪:৪৫ (08-May-2026)
  • - ৩৩° সে:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সুরাইয়া আখতার

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:৩০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সুরাইয়া আখতার

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

৯ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Ad

এতে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসক 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক 'দায়িত্ব ভাতা' প্রাপ্য হবেন।

এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us