• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৯:৫৩ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতিকে জিরো টলারেন্স নয়, সহনশীল করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৬:৩৪

দুর্নীতিকে জিরো টলারেন্স নয়, সহনশীল করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : "আমরা বলি দুর্নীতিকে জিরো টলারেন্স করতে হবে, তবে আমি বলবো প্রথমত জিরো টলারেন্স নয় টলারেন্স অর্থাৎ সহনশীল করুন। এরপর এটা ধীরে ধীরে অটোমেটিক জিরো হয়ে যাবে। কারন দুর্নীতি ও ঘুষ এখন ঈদের সালামির মতন হয়ে গেছে, এটা আমরা পেয়েই থাকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে নিজ সংসদীয় আসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, আমরা যা বলি বা উপদেশ দেই তার নিজেরাই মেনে চলি না। একজন প্রধানমন্ত্রী দেশটাকে সিঙ্গাপুর বানাতে চেয়েছিলে, কিন্তু পারেনি অবশেষে আজিমপুর বানিয়ে ফেলেছে। একজন প্রাইমারি শিক্ষক যে স্কুলের শিক্ষকতা করেন তিনি সেই স্কুলে তার সন্তানকে পড়ান না। সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজ হাসপাতাল সন্তানদের চিকিৎসা করায় না। কারণ তারা নিজেদের সেবা নিয়ে সন্তুষ্ট নয়।

Ad

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। এমন তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমি নজর রাখব—কিছু না বললেও সংসদে বলব।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিএনপির ৩১ দফা আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এখন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। আওয়ামী লীগের আমলে হাসপাতালগুলো মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। থানা-ফাঁড়ির আওতায় মাদকের আখড়া গড়ে উঠেছে। এমনকি জেলখানায়ও মাদক পাওয়া যায়। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময়ের সভায় বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় বলেন, কেরানিগঞ্জকে বাঁচাতে হলে বুড়িগঙ্গা কে দূষণমুক্ত করতে হবে। এছাড়াও তিনি আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হচ্ছে, তাই তাদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া ও সরকারি কমিশনার (রাজস্ব) আফতাব আহমেদসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us