• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:২৭:৪২ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪

১০ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৫:৪৮

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

৯ মার্চ সোমবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Ad

এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে ১০ মার্চ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
১০ মার্চ ২০২৬ সকাল ১১:২৬:৪৯




টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১০ মার্চ ২০২৬ সকাল ১০:২৯:০৮




এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
১০ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:৪৮



Follow Us