নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
১৩ এপ্রিল সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের প্রস্তুত করা মঞ্চ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


তিনি বলেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ কমান্ডো দল প্রস্তুত রয়েছে। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

র্যাব মহাপরিচালক জানান, পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে। ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। এছাড়া ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
গুজব প্রতিরোধে র্যাবের সাইবার টিম সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রমনার বটমূলে প্রস্তুতি প্রায় শেষ। শেষ মুহূর্তে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হবে। এর আগে বিকেল ৩টায় শুরু হবে মহড়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available