নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
১৫ এপ্রিল বুধবার রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।


তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। মোট ৭ ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available