নিজস্ব প্রতিবেদক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তৎকালীন তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
২৫ এপ্রিল শনিবার রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।


সালেহ শিবলী বলেন, তৎকালীন তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পর বিল গেটস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান সবসময়ই ছিল—মতপার্থক্য থাকলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই লক্ষ্য হওয়া উচিত। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভাষা ও গালিগালাজ ব্যবহার করা হচ্ছে, তা কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার অংশ নয়।
সালেহ শিবলী অভিযোগ করে বলেন, অনলাইনে একাংশের ব্যবহার করা ভাষা জনশালীনতার পরিপন্থী এবং গালিগালাজকে বাকস্বাধীনতা হিসেবে দেখার সুযোগ নেই।
সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে চিন্তাভাবনা চলছে বলেও আলোচনা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available