• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩৩:২৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

অনলাইন ডেস্ক: রাতভর গুমোট আবহাওয়ার পর ভোরের আলো ফুটতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ২৯ এপ্রিল বুধবার ভোরের এই আকস্মিক বৃষ্টি একদিকে জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও, কর্মব্যস্ত সকালে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষেরা বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন।

সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে যানচলাচল ধীর হয়ে যায়। নিচু এলাকার কিছু রাস্তায় জলজট তৈরি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। অনেককে দেখা গেছে বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার ধারের দোকান বা ভবনের কার্নিশে আশ্রয় নিতে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বের হওয়া পথচারীরা ভিজে একাকার হয়ে যান। ছাতা হাতে থাকা যাত্রীদেরও জুতা ও পোশাক ভিজে যাওয়ায় ভোগান্তি কম ছিল না।

Ad
Ad

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের এই বৃষ্টি কেবল রাজধানীতেই সীমাবদ্ধ নয়। ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Ad

বুধবার সকালে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত অঞ্চলসমূহের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, দুপুর ১টা পর্যন্ত দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় এলাকায় এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

সাধারণত এপ্রিলের এই সময়ে কালবৈশাখীর সক্রিয়তা বেড়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬







Follow Us