• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৭:৪৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী হবেন সাদিক কায়েম

১ মে ২০২৬ বিকাল ০৩:১৩:৩২

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী হবেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম।

১ মে শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

Ad
Ad

দলীয় সূত্র জানায়, প্রার্থিতা প্রায় চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

Ad

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বড় ধরনের প্রচারণা শুরু না হলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ইতিবাচক ফল অর্জন সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us