• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:১৬:২৪ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০১

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : খাদের কিনারা থেকে ব্যাংকিং খাতকে তুলে এনেছেন সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর। এজন্য তার কাজগুলোকে সাধুবাদ জানিয়েছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেন, খাদের কিনারা থেকে ব্যাংকিং খাতসহ ভঙ্গুর অর্থনীতিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ উপদেষ্টা ও গভর্নর যেসব ভালো সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, এসব বিষয়ে সাধুবাদ জানায়। একই সঙ্গে তাদের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন বলে জানান।

Ad
Ad

দেশে ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক এর দায়িত্ব নেওয়ার পর তার পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

Ad

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে তিনি এসব কথা বলেন।

মুখপাত্র জানান, প্রথম দিন গভর্নর নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন।

এর মধ্যে অন্যতম, রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সেই স্থিতিশীলতাকে ভিত্তি করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান। বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করার কথা বলেন। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে জানান তিনি।

সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেন গভর্নর। একই সঙ্গে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হারের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

মুখপাত্র বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি নিয়ম-ভিত্তিক ও বৈষম্যহীন করা হবে বলে গভর্নর জানান। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া 'মবে' জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের  মুখপাত্র বলেন, নতুন গভর্নর বলেছেন তিনি বাংলাদেশ ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করবেন। যেসব কর্মকর্তা এই মব কালচারের সাথে জড়িত এইচআর পলিসি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০



Follow Us