• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:৩০:০০ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

৬ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৮:০৪

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী বর্তমানে দেশের মোট রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৭৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫৪৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

Ad

এর আগে গত ৩ মার্চ মঙ্গলবার বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ছিল তিন হাজার ৫৮ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। সে সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৩২ কোটি ৮০ লাখ ৯০ হাজার ডলার।

এরও আগে ৮ জানুয়ারি বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে তখন মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us