নিজস্ব প্রতিবেদক: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।
২ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

এদিকে সদ্য বিদায়ী মার্চে দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। মার্চের ৩১ দিনে প্রবাসীরা পৌনে ৪ বিলিয়ন বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের ইতিহাসে একক কোনো মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
১ এপ্রিল ২০২৬ এর মধ্যে সদ্য বিদায়ী মার্চে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে মোট ৬৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। পাশাপাশি বিশেষায়িত দু’টি ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এক কোটি ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available