• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ০১:৪৮:৩৪ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫২:৪০

স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

নিজস্ব প্রতিবেদক: টানা ৪ দফায় দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি এক লাফে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। সেই সঙ্গে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

৬ এপ্রিল সোমবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

Ad
Ad

এর আগে সবশেষ গত ১ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় টানা ৪ দফায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

Ad

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

অন্যদিকে রুপার নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ৫৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৮৩ টাকা।

সবমিলিয়ে দেশের বাজারে চলতি বছর এ পর্যন্ত মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৩০ বারই দাম বাড়ানো হয়েছে, দাম কমেছে মাত্র ২২ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে দেশে ২৯ বার স্বর্ণের দাম কমানো হয়েছিল।

অন্যদিকে চলতি বছর এ পর্যন্ত ৩১ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে, কমেছে ১৪ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হলেও ৩ দফায় কমানো হয়েছিল রুপার দাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us