• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৪:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তীব্র তাপদাহে ৭ দিন বন্ধ স্কুল-কলেজ

২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৮:১৭

তীব্র তাপদাহে ৭ দিন বন্ধ স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক, মাধ্যম বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Ad

২০ এপ্রিল শনিবার এ খবর জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Ad
Ad

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে।

এর আগে দেশে চলমান তাপদাহের কারণে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us