• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১১:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৫১

রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সরকার পরিবর্তনের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮ আগস্ট রোববার থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Ad

১৫ আগস্ট বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

Ad
Ad

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এর আগে গতকাল বুধবার খুলে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us