• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:০২:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা

২২ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: স্নাতক প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

Ad

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে।

Ad
Ad

২১ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us