• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৪৬:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ

২৭ এপ্রিল ২০২৫ সকাল ১১:৪৬:১৮

বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন নার্সরা।

Ad

২৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Ad
Ad

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও আমরা স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। তাদের এ ন্যায্য দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




Follow Us