• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩০:১৩ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

২৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:২৫

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত এ খেলাগুলো জাতীয় শিক্ষাক্রমে রাখা হবে।

২৫ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

Ad
Ad

চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

Ad

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এমতাবস্থায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫২:৪১




রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩০:১৫

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:১৪



Follow Us