• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০১:৫৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ ছুটির পর আজ খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

২৯ মার্চ ২০২৬ সকাল ০৮:১৩:০৫

দীর্ঘ ছুটির পর আজ খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আজ ২৯ মার্চ রোববার থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম।

গত ২৬ মার্চ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস চালু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে পাঠদান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়।

এদিকে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে। গত ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং প্রতিদিন এ কার্যক্রমের তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us