• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৭:৪৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করা হবে: ববি হাজ্জাজ

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৫২

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত, যা অবৈতনিক।

২২ এপ্রিল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন।

Ad
Ad

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। মন্ত্রী আরও বলেন, প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই।...এটা করব ধাপে ধাপে।

Ad

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯





Follow Us