• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫৯:৩২ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

কোটি টাকার মাইলফলক স্পর্শ করল ‘দম’

২৬ মার্চ ২০২৬ সকাল ০৯:৫১:৫৬

কোটি টাকার মাইলফলক স্পর্শ করল ‘দম’

বিনোদন ডেস্ক:  এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে থাকা আফরান নিশো অভিনীত ‘দম’ আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে। দর্শক চাহিদার কারণে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রীতিমতো দাপট দেখাচ্ছে সিনেমাটি।

বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে এটি।

Ad
Ad

মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। চতুর্থ দিনেও আয়ের ধারা প্রায় অব্যাহত রেখে এটি সংগ্রহ করে ৩৪.২১ লাখ টাকা। পঞ্চম দিনে আয়ের অংক কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনও বেশ শক্তিশালী।

Ad

বিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (পঞ্চম দিনে) স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘দম’-এর মোট ৩৩টি শো চলেছে। এর মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং ৪টি শো ছিল দর্শকপূর্ণ। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকায়।

রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

উল্লেখ্য, এবারের ঈদের সিনেমা তালিকায় শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ ও বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’ থাকলেও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে ‘দম’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us