• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:১৯:৪০ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রতারণার অভিযোগে ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৩:০৩

প্রতারণার অভিযোগে ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

নিজস্ব প্রতিবেদক: মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

৩ এপ্রিল শুক্রবার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় তাকে আটক করা হয়। ঘটনাটি দ্রুত ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দেয়।

Ad
Ad

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, প্রায় আধাঘণ্টার বেশি সময় তাকে সেখানে আটকে রাখা হয়। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন এবং কোনো বক্তব্য দিতে চাননি।

Ad

পরে তিন দিনের মধ্যে নেওয়া টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন। এরপর তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। তখনও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, সুহাস নামে এক শিক্ষার্থীর কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে কিস্তিতে মোট ১ লাখ ১০ হাজার টাকা নেন এডলফ খান। কিন্তু টাকা নেওয়ার পর কোনো প্রশিক্ষণ দেননি এবং দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন।

এছাড়া শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় নতুন করে অর্থ নেওয়ার সময় তাকে শনাক্ত করে আটক করা হয় বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যোগাযোগ না থাকায় তারা তাকে আটক করে টাকা আদায়ের চেষ্টা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us