বিনোদন ডেস্ক: একসময় জনপ্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের প্রায় সব নাটকেই নিয়মিত দেখা যেত অভিনেতা ফারুক আহমেদকে। এখনও মাঝেমধ্যে নাটকে অভিনয় করলেও এবার ব্যক্তিগত এক ইস্যু নিয়ে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এই অভিনেতা দাবি করেছেন, তার আগের ফেসবুক পেজ ও আইডি বন্ধ হওয়ার পেছনে তারই পরিচিত কিছু মানুষের হাত রয়েছে। তাদের কাছের মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছের মানুষই শত্রু, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’


ফারুক আহমেদ জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ একটি অভিযোগের ভিত্তিতে তার ফেসবুক পেজ (প্রায় ৬ লাখ অনুসারী) ও ব্যক্তিগত আইডি (প্রায় ৩ লাখ অনুসারী) বন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে বিস্মিত করেছিল। তার ভাষায়, আমার পরিচিত এবং ঘনিষ্ঠ একজনই অভিযোগ করে আমার প্রোফাইল ও পেজ বন্ধ করে দেন।

তবে কারা এই কাজটি করেছেন এবং কেন করেছেন তা পরে জানতে পারলেও তিনি কখনো তাদের কিছু বলেননি। তিনি বলেন, মানুষকে চেনা কঠিন এটা বুঝতে পেরেছি।
পরে নতুন করে ফেসবুকে যাত্রা শুরু করেন ফারুক আহমেদ। অল্প সময়ের মধ্যেই তার নতুন প্রোফাইলে প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছেন। তিনি বলেন, ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই নতুন করে শুরু করতে হয়েছে।
এদিকে তিনি অভিযোগ করেন, এখনও তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভক্তদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, তার ভুয়া আইডির সঙ্গে যেন কেউ যুক্ত না হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available