বিনোদন ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় জড়িয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের রেশন চোরাচালান সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য জানতে অভিনেত্রীকে তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে, কোভিড-১৯ লকডাউনের সময় বসিরহাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে গম ও চাল পাচারের চেষ্টা হয়েছিল। এ সময় কয়েকটি ট্রাক আটক করা হলে প্রকৃত জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ ও ইডি।


তবে মামলায় নুসরাত জাহানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। সংশ্লিষ্ট সময়ে তিনি বসিরহাটের সাংসদ থাকায় তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। ইডি তাকে ২২ এপ্রিল কলকাতার সল্ট লেক দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

বর্তমানে কলকাতায় না থাকায় নুসরাত জাহান দিল্লির সদর দফতরে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এ নিয়ে জল্পনা বাড়ছে।
উল্লেখ্য, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি এবারই প্রথম নন নুসরাত জাহান। এর আগে ২০২৩ সালে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির মামলায় প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available