• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪৩:৪৫ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দলে চমকের সম্ভাবনা

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:৪৫

বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দলে চমকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, অভিনেতা বিজয়ের গড়া নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম প্রথমবারের নির্বাচনে উল্লেখযোগ্য আসন পেতে পারে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বলা হয়েছে, দলটি ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এমনটা হলে ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম ও তাদের জোটের জন্য বড় ধাক্কা হতে পারে এবং রাজ্যের রাজনীতিতে নতুন মোড় তৈরি হবে।

Ad
Ad

তবে অন্যান্য জরিপে ভিন্ন চিত্র দেখা গেছে। কিছু জরিপে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে তারা ১২০ থেকে ১৬০টির বেশি আসন পেতে পারে। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৬০ থেকে ১০০-এর মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

Ad

বিজয়ের দলকে নিয়ে পূর্বাভাসেও বড় ধরনের পার্থক্য রয়েছে। কোথাও দলটিকে ১০ থেকে ২৫টি আসন দেওয়া হয়েছে, আবার কোথাও ১ থেকে ৯টি আসনের কথাও বলা হয়েছে। তবে কিছু জরিপে তাদের সম্ভাব্য আসন ৬০-এর কাছাকাছি দেখানো হয়েছে, যা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

তামিলনাড়ুতে বিভিন্ন জেলায় ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে, অনেক অঞ্চলে ভোটদানের হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটার উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ২৪ শতাংশ। বিধানসভার ২৩৪টি আসনেই ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। ভোট গণনা হবে ৪ মে সোমবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us